1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পাবনা এডওয়ার্ড কলেজ দেশের দ্বিতীয় সেরা কলেজ – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

পাবনা এডওয়ার্ড কলেজ দেশের দ্বিতীয় সেরা কলেজ

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

পাবনা প্রতিনিধি> জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজের পারফরমেন্সের ভিত্তিতে কলেজ র‍্যাঙ্কিংয়ের ফলাফল ঘোষণা করা হয়েছে। র‍্যাঙ্কিং-২০১৮ সালের নির্বাচিত ৭৬টি কলেজের ফলাফলে জাতীয় পর্যায়ে ৮টি সেরা কলেজের মধ্যে রাজশাহী কলেজ (৭০.৫৪ পয়েন্ট) শীর্ষে রয়েছে। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে পাবনার ঐতিহ্যবাহী কলেজ সরকারি এডওয়ার্ড কলেজ।
গত মঙ্গলবার  দুপুরে এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা ৫টি কলেজ হলো-

  1. রাজশাহী কলেজ
  2. সরকারি এডওয়ার্ড কলেজ
  3. সরকারি আজিজুল হক কলেজ
  4. আনন্দমোহন কলেজ
  5. কারমাইকেল কলেজ।

এছাড়া কলেজ র‌্যাংকিংয়ে দেখঅ যায়ঃ

  • সেরা মহিলা কলেজঃ লালমাটিয়া মহিলা কলেজ
  • সেরা সরকারি কলেজঃ রাজশাহী কলেজ
  • সেরা বেসরকারি কলেজঃ ঢাকা কমার্স কলেজ।

সরকারি এডওয়ার্ড কলেজ দেশের অন্যতম প্রাচীন কলেজ। কলেজটি পাবনার কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৮৯৮ সালে। প্রায় ২২০০০ শিক্ষার্থীর এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চতর ডিগ্রি নেয়া যায়। এদিকে ঢাকা অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, সিলেট অঞ্চলে ৬টি, বরিশাল অঞ্চলে ৪টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলের ৮টিসহ ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে সেরা নির্বাচিত করা হয়েছে।

পূর্ববর্তী খবরঃ মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন সাজা…

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park