1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

পদত্যাগ করলেন নাহিদ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

নতুন রাজনৈতিক দলে অংশ নেয়ার আগ্রহ রয়েছে, রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রাখতে পদত্যাগ করেছি বলে জানালেন উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগের পর যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এসে এসব বলেন নাহিদ। এমসময় তিনি আরও বলেন, ছাত্রদের মধ্যে আরও দুজন এখনও সরকারে রয়েছেন। তারা মনে করছেন সরকারে তাদের থাকা দরকার। তারা যখন মনে করবেন তখন সরকার থেকে পদত্যাগ করবেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা ছিলো। আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি সবসময়। আমলাতান্ত্রিক জটিলতা ছিলো। আমরা এসে এই ব্যুরোক্রেসিকে যেভাবে পেয়েছি সেখানে পুলিশের আত্মবিশ্বাস কম ছিলো, তবে আমাদের সীমাবদ্ধতা থাকা স্বত্বেও কাজ করেছি।

আমি আশা করবো অন্তর্র্বতী সরকার আগামী দিনে জনগণের যে আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নে সচেষ্ট হবে ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যর পরিস্থিতিও ভালো হবে- যোগ করেন নাহিদ।

ব্রিফ শেষে জাতীয় পতাকা ছাড়া গাড়ি নিয়ে যমুনা থেকে বের হয়ে যান নাহিদ ইসলাম।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park