1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নাটোর-৪ আসনে ডা. সিদ্দিকুর রহমানকে এমপি ঘোষণা। – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

নাটোর-৪ আসনে ডা. সিদ্দিকুর রহমানকে এমপি ঘোষণা।

মোঃ জামিল হায়দার (জনি)
  • প্রকাশ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপ-নির্বাচনে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা করেছেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মঈনউদ্দিন খান।

রবিবার (২৪ সেপ্টেম্বর) তার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী নাটোর-৪ নির্বাচনী আসনে জাতীয় সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা গেলে এই আসনটি শূন্য হয় এবং এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো ১৭ সেপ্টেম্বর, বাছাই ১৮ সেপ্টেম্বর, ভোট গ্রহণের তারিখ ছিলো ১১ অক্টোবর। নির্ধারিত সময়ের মধ্যে কোন রাজনৈতিক দলের অথবা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেনি। ফলে ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেন। 

ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও দুইবারের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি পেশায় একজন চিকিৎসক হলেও উপজেলার তৃণমূল আওয়ামী লীগের রাজনীতিতে তার বিচরণ ও নেতৃত্ব প্রশংসনীয়। মানবসেবায় অনন্য ভূমিকা পালন করার কারণে তাকে স্থানীয়রা ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে আখ্যায়িত করে আসছেন। ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউনুছ আলী পাটোয়ারী ও মোছা. রঞ্জন ভানুর পুত্র। বর্তমানে তিনি স্বপরিবারে বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডে স্থায়ীভাবে বসবাস করছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park