1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নাটোরের নলডাঙ্গায় ৬০০ প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

নাটোরের নলডাঙ্গায় ৬০০ প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

মোঃ জামিল হায়দার (জনি)
  • প্রকাশ শনিবার, ২৪ জুন, ২০২৩
মোঃ জামিল হায়দার (জনি)

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি>নাটোরের নলডাঙ্গায় ২০২২-২৩ অর্থ বছরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ, পেঁয়াজের বীজ ও রাসায়ানিক সার সহ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ জুন) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান ও সঞ্চালনায় করেন উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কিশোয়ার হোসেন। 

শুভ উদ্বোধন করেন,  নাটোর  সদর ও নলডাঙ্গা উপজেলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপির একান্ত সচিব আকরাম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা কৃষি অফিসার ফোজিয়া ফেরদৌসী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু সহ প্রমূখ।

উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কিশোয়ার হোসেন বলেন, ৪০০ জনকে কৃষককে রোপা আমন ধানের বীজ ০৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, রোপা আমন (হাইব্রিড) ধানের বীজ ১০০ জনকে ২ কেজি, গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা ১০০ জনকে বীজ ১কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি, লাইলন সুতলী, পলিথিন ১৭ পাউন্ড,  বালাই নাশক ২০০ টাকা, বাঁশ বাবদ ৮০০ টাকা, সেচ বাবদ ৫০০ টাকা, শ্রমিক বাবদ ১৫০০ মোট ২৮০০ টাকা। মোট ৬০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন প্রণোদনা বিতরণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park