1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নলডাঙ্গায় ৩ হাজার ৭০০ প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও রাসায়নিক সার বিতরণ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

নলডাঙ্গায় ৩ হাজার ৭০০ প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও রাসায়নিক সার বিতরণ

মোঃ জামিল হায়দার (জনি)
  • প্রকাশ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

নাটোরের নলডাঙ্গায় রবি/ ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম,সরিষা,ভূট্রা,চিনাবাদাম,পেঁয়াজ,মসুর,খেসারী,মুগ ও গ্রীষ্মকালিন পেঁয়াজের বীজ ও রাসায়ানিক সার সহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (০৪ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এসব কৃষি প্রণোদনা ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান ও সঞ্চালনায় করেন উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কিশোয়ার হোসেন। পরে উপজেলা পরিষদ চত্বরে, এসব কৃষি প্রণোদনা ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২০২৩ -২০২৪ অর্থ বছরের প্রণোদনার আওয়াতায় মোট ৩ হাজার ৭০০ জন কৃষক পাবে এ প্রণোদনার বিনামূল্যের বীজ ও সার। ৭০০ জন কৃষক পাবে ২০ কেজি গম বীজ,১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমপি।২৮০ জন কৃষক পাবে ২ কেজি ভুট্রার বীজ, ২০ কেজি ডিএপি সার,১০ কেজি এমওপি। ২ হাজার ৩১০ জন কৃষক পাবে ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৭০ জন কৃষক পাবে ১০ কেজি চিনাবাদাম,১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ১৪০ জন কৃষক পাবে শীতকালিন ১ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৪০ কৃষক পাবে ৫ কেজি মুগ ডালের বীজ,১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ১১০ জন কৃষক পাবে ৫ কেজি মশুর ডাল বীজ,১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার।৫০ জন কৃষক পাবে ৮ কেজি খেসারী ডাল বীজ সাথে ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। এছাড়া ১০০ জন কৃষক পাবে গীষ্মকালিন ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার, ১১৫ গ্রাম বালাইনাশক, ৫০০ গ্রাম পলিথিন, ৫০০ গ্রাম নাইনল সুতলি ও জমি প্রস্তত বাবদ নগট ২ হাজার ৮০০ টাকা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park