1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ধর্মপাশা হাসপাতালে নার্স যখন ডাক্তার! – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

ধর্মপাশা হাসপাতালে নার্স যখন ডাক্তার!

রবি মিয়া
  • প্রকাশ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
ধর্মপাশা হাসপাতালে নার্স যখন ডাক্তার!

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে চলছে চরম অনিয়ম ও বিশৃঙ্খলা। হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিনই নার্সদের দ্বারা রোগী দেখা হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি, উদ্বেগজনক ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের কর্মরত পুরুষ নার্স এরশাদুল হোসেন  দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে জরুরি বিভাগে বসে রোগী দেখছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন এমনকি বিভিন্ন রোগীর পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টও নিজে দেখছেন। অথচ তিনি একজন চিকিৎসক নন, একজন নার্স মাত্র।
এতে চিকিৎসা সেবার মান প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং ভুল চিকিৎসার আশঙ্কা বেড়ে যাচ্ছে।

আরও জানা যায়, সম্প্রতি হাসপাতালটিতে যোগদান করা নবনিযুক্ত নার্স রমজান মিয়া একইভাবে ডাক্তারের আসনে বসে রোগী দেখা শুরু করেছেন, তিনি এখনো হাসপাতালের পূর্ণাঙ্গ নিয়মকানুন সম্পর্কে অবগত নন। তবুও তাকে জরুরি বিভাগে রোগী দেখার দায়িত্ব দেওয়া হয়েছে,

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা বলছেন, একজন নার্স কিভাবে ডাক্তারের দায়িত্ব পালন করেন? এতে রোগীদের জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। সরকার নিয়ম করে ডাক্তারদের নিয়োগ দেয় রোগ নির্ণয়ের জন্য, সেখানে নার্সদের দিয়ে রোগী দেখা আইনবিরোধী কাজ।

এদিকে স্থানীয় সচেতন মহল ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তারা আরও বলেন, হাসপাতালে এভাবে অব্যবস্থাপনা চলতে থাকলে সাধারণ মানুষ চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা হারাবে। 

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জনি রায় বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park