1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ধর্মপাশায় ৭টি গরু লুট, পুলিশ উদ্ধার করেছে ৫টি – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

ধর্মপাশায় ৭টি গরু লুট, পুলিশ উদ্ধার করেছে ৫টি

রবি মিয়া
  • প্রকাশ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় সাতটি গরু লুট হয়। ২৯শে আগস্ট রোজ শুক্রবার  রাতভর অভিযান চালিয়ে ধর্মপাশা থানা পুলিশ পাঁচটি গরু উদ্ধার করেছে।

স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের মোবারক হোসেন (২১), পিতা আইজল মিয়া ও জুঁই আক্তার (১৮), পিতা মোজাম্মেল আকন্দের প্রেমঘটিত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে প্রতিপক্ষরা গ্রামে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

ক্ষতিগ্রস্তরা জানান, এ ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে নগদ এক লাখ টাকা, একটি অটোরিকশা (মূল্য ২.৫ লাখ টাকা) ও সাতটি গাভী (মূল্য আনুমানিক ছয় লাখ টাকা) লুট করা হয়।

ধর্মপাশা থানা পুলিশ রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে চকিয়াচাপুর গ্রামের সিদ্দিকের বাড়ি থেকে ৩টি গরু এবং সৌরবিদ্যুৎ প্রকল্পের পাশে একটি বাড়ি থেকে আরও ২টি গরু উদ্ধার করে।

ঘটনায় অভিযুক্তরা হলেন—মোসাদ্দেক, মোয়াজ্জেল, রিকো মিয়া, শাফায়াত, নুর আলম, কামরুল, মুশফিকুর, জাহাঙ্গীর, নূর কোবির, রুমান, হিমন, হুমায়ুন, নুরজাফর, মনজুরুল হক, সাজন মিয়া, ময়না মিয়া ও হাসিম মিয়া।

এ বিষয়ে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক বলেন, আমরা রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচটি গরু উদ্ধার করেছি। লুট হওয়া বাকি গরু ও অন্যান্য মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park