1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ডিমলায় জমির সীমানা নির্ধারণ কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক।  – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

ডিমলায় জমির সীমানা নির্ধারণ কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক। 

মোঃমিজানুর রহমান সবুজ
  • প্রকাশ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ডিমলায় জমির সীমানা নির্ধারণ কে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মোফাজ্জল হোসেন মোফা নামের  একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ডিমলা থানায় ৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র মোফাজ্জল হোসেন মোফা ( ৫৭) গত গত ৩০ জুন সোমবার বিকাল ৫ টার দিকে একই গ্রামের প্রতিবেশী মৃত সিরাজুল ইসলামের ছেলে নাঈম ( ২২) এর জমি সীমানা নির্ধারণ করা হয় । উক্ত জমির সীমানা নির্ধারণ কে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে নাঈম ও তার লোকজন মোফাজ্জল হোসেন মোফাকে বুকে আঘাত সহ বেধড়ক মারপিট  করলে মোফাজ্জল হোসেন মোফা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ মোফাজ্জল হোসেন মোফার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মরগে প্রেরণ করেছে। এ ঘটনায় মোফাজ্জল হোসেন মোফার ছেলে শাহজাহান আলী বাদী হয়ে ৬ জনের নামে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ রিপোর্ট  লেখা পর্যন্ত ঘটনায় জড়িত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারিনি। 

ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঘটনায় জড়িতরা পলাতক থাকায়  কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park