1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

ইমদাদুল হক স্বপন
  • প্রকাশ রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা।

রোববার বেলা ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকসহ সুশীল সমাজ ও রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের একাধিক সংগঠনের সদস্যরা অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি শাখার প্রধান উপদেষ্টা দৈনিক দুরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি দুলাল সাহা, সমাজসেবক ও শিক্ষানুরাগী আনোয়ার হোসেন আনু, কবিতা চক্রের জেলা সভাপতি আল আমিন বাকলাই, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি রুবেল খান, এনসিপি জেলা সভাপতি মাইলুল ইসলাম মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারন সম্পাদক সমিরন হালদার, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক লাভলী আক্তারসহ বিভিন্ন পেশার অনেকে বক্তব্য দেন।
এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের কাগজ এর ঝালকাঠি জেলা প্রতিনিধি সাংবাদিক শংকর দাস পবন, সাংবাদিক জহিরুল ইসলাম জলিল, শফিকুল ইসলাম হিরো, আঃ কুদ্দুস ও জহিরুল লস্কর প্রমুখ।
বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হত তাহলে হয়ত সাংবাদিক তুহিনকে আজ প্রাণ দিতে হতো না। সাংবাদিকরা তুহিন ছাড়াও সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি করেন। তারা তুহিন হত্যার বিচার কাজ দ্রুত বিচার টাইব্যুনালে করার দাবি জানিয়ে বলেন, এই ঘটনার নেপথ্যে থেকে যারা খুনিদের মদত দেয় তাদেরও গ্রেফতার করতে হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে কলেজ রোডস্থ সংগঠনের জেলা কার্যালয়ে প্রয়াত সাংবাদিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেছেন সংস্থার সহ-সভাপতি আজকের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি মো. রুবেল খান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park