1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

জামালপুরে শিক্ষার্থী লিটন হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

জামালপুরে লিটন (২০) হত‌্যা মামলায় সাত জ‌নের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো দুই বছরের স্বশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.এহসানুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত সাত আসামির মধ্যে ছয়জন আদালতে উপস্থিত ছিলেন।
অপর একজন পলাতক রয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন মো.মিজান (২০),মো.সোহেল (২৫),মো.সুমন (২৬), মো. লাভলু(২০),মো.হেলাল(৩৫), মোঃ মিজান (২১) ও মো. মজিবুর রহমান (৪৫)। এদের মধ্যে মো.মজিবর রহমান(৪৫) পলাতক।
আদালতসূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ জানুয়ারী জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকার তাছলিমাদের পতিত জমিতে লিটনকে জবাই হত‌্যা করে পুড়ে ফেলা হয়। লিটন তুলশীপুর ডিগ্রি কলেজের এইচএসসি’র ছাত্র ছিল। সে একটি স্থানীয় সমিতির সদস্য ছিলেন,সেখানে টাকা লেনদেন নিয়া এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনার ৮ বছর পর মঙ্গলবার(১৩ফেব্রুয়ারী )এ মামলার রায় দিলেন আদালত। রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনা করেন পিপি নির্মলকান্তি ভদ্র ও এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম। আসামী পক্ষের মামলা পরিচালনা করেন এডভোকেট আমান উল্লাহ আকাশ ও জামিল হোসেন তাপস। মামলার বাদি ছিলেন নিহতের পিতা আব্দুস সামাদ।
রাষ্ট্র পক্ষ মামলার পিপি নির্মলকান্তি ভদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।মামলা রায়ে নিহতের বড় ভাই মো. জয়নাল আবেদন আসামীদের ফাঁসির প্রত্যাশা করেছিলেন। তবে যে রায় হয়েছে আপাতত খুশি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park