1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

জামালপুরে আদালত চত্বরে আইনজীবী ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ।

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ সোমবার, ১০ মার্চ, ২০২৫

জামালপুর আদালতে ধর্ষণ মামলার আসামির পক্ষে আইনজীবী দাঁড়ালে আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার (১০ মার্চ) দুপুরে জামালপুর আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে আহতরা হলেন- মেরাজ (১৮), ইশান(১৫),ইমন (২০), হৃদয় (২৩), শিশির (১৮) ও তারেক (২৩) । এদের মধ্যে হৃদয় (২৩), মেরাজ ও তারেক (২৩) কে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মোয়াজ ঢাকায় জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন।

এছাড়াও আহত আইনজীবীরা হলেন- খলিলুর রহমান (৮০), আব্দুল আওয়াল (৫৫), ওমর ফারুক (৪৭), নজরুল ইসলাম তরফদার (৫৫) ও আইনজীবীর সহকারী রুকনুজ্জামান (৪০)।

জানা গেছে, একটি ধর্ষণ মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী হিসেবে অংশ নেন অ্যাডভোকেট নজরুল ইসলাম তরফদার ও ওয়াহিদুজ্জামান। আসামিপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেওয়ায় ওই আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
প্রতক্ষ্যদর্শী আবুল কালাম জানান, আইনজীবী ও ছাত্রদের মধ্যে
কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’গ্রুপের মধ্যে হাতাহাতি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া করে মারমুখী সংঘর্ষের রূপ ধারণ করে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজুওয়ান বলেন, সকল আইনজীবীই মামলার কাজে ব্যস্ত ছিলাম। এমন সময় কিছু দুষ্কৃতকারী আদালতে প্রবেশ করে একটি মামলার বিষয়ে একজন আইনজীবীর সঙ্গে কথা কাটাকাটি করে ও পরে তাদের ওপর হামলা করে। এতে আমাদের কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park