1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ববিতে গণভোট

তাহসিন সারা
  • প্রকাশ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মতামত জানতে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এ গণভোট শুরু হয়েছে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায়। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কর্মসূচি, যা চলবে ২৪ জুলাই পর্যন্ত।

গণভোটে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নির্ধারিত বুথে গিয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তাদের মতামত ব্যক্ত করছেন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এরা হলেন তানজিদ শাহ জালাল ইমন, মেহরাব হোসেন, মো. ইয়ারুল আমিন ও মো. সাবির মাহমুদ।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি সংগঠক শুজয় শুভ বলেন, “বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণের একটি কার্যকর মাধ্যম হলো ছাত্র সংসদ। এর মাধ্যমে প্রতিনিধিত্বশীল নেতৃত্ব গড়ে উঠবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হবে। তাই দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ের মধ্যে ছাত্র সংসদ গঠনের উদ্যোগ নেওয়া জরুরি।”

তিনি আরও বলেন, “আগামী বাংলাদেশ কেমন হবে তা নির্ধারিত হয় বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে। তাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন অত্যন্ত প্রয়োজন। এই লক্ষ্যেই আজকের গণভোটের আয়োজন করা হয়েছে।”

গণভোটে অংশগ্রহণকারী  শিক্ষার্থী মেহেতাব হাসান বলেন, গণতান্ত্রিক চর্চা ও প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। আশাকরি, গণভোটের এই ফলাফল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এবং আগামীতে একটি কার্যকর ছাত্র সংসদ গঠনের পথে অগ্রগতি হবে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park