1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

চৌদ্দগ্রামে দেড় শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ২৫ মে, ২০২৫

কুমিল্লা  প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ডাচ বাংলা ব্যাংকের ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে দেড় শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা ও ১৬ জন রোগীর ছানি অপারেশন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মোঃ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মোঃ আবদুল কাদেরের সঞ্চালনায় স্থানীয় আল মদিনা নূরানী হাফেজিয়া মাদ্ররাসায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভার্ড কামাল চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মাহামুদুল হাসান, আবদুল জলিল মেম্বার, মাদরাসার সভাপতি একেএম শহিদুল আলম, মুহতামিম মাওলানা মোঃ ফরিদ, ডাঃ আবুল কাশেম, ব্যবসায়ী ফরিদ উদ্দিন, বারিক মাহমুদ, প্রবাসী আবদুল বারী, আবুল হাশেম, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল, প্রচার সম্পাদক নাজমুল হাসান মাসুদ, কুমিল্লা নবজাতক স্পেশালাইজড হসপিটালের পরিচালক আজলান বিন আক্কাছ, মেডিকেল এসিস্ট্যান্ট রনজিৎ চন্দ্র সূত্রধর। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় রামচন্দ্রপুর গ্রামের তরুণ সমাজ। 

রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাস্টার আবদুল কাদের বলেন, ‘সমাজের বিত্তবান ও প্রবাসীদের আর্থিক সহযোগিতা পেলে আগামীতে বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করবে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশন’। 

ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মোঃ আবদুল ওয়াদুদ বলেন, ‘ফ্রি চক্ষু চিকিৎসা উপলক্ষে প্রবাসী ও দেশে থাকা মানবিক ব্যক্তিগণ আর্থিক সহযোগিতা করেছেন। ফাউন্ডেশন ও গ্রামবাসীর পক্ষ থেকে তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি’। 

উল্লেখ্য, গত বছরের পহেলা এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও ঈদে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park