1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

মাধবপুরে ২২জন রোগীকে ৫০ হাজার টাকা করে চেক দিলেন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি

লিটন পাঠান
  • প্রকাশ শনিবার, ৩০ জুলাই, ২০২২
মাধবপুরে বভিন্ন জটিল রোগে আক্রান্ত ২২ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেয়া হয় প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।

হবিগঞ্জ প্রতিনিধি>হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত দুরারোগ্য ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২২ জন রোগীর মাঝে জনপ্রতি ৫০,০০০ টাকা করে মোট ১১ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী বলেন, এই সরকার গরীবের বন্ধু প্রান্তিক জনগোষ্ঠীকে সরকার বিভিন্ন ভাতার আওতায় এনেছে ভবিষ্যতে এই ভাতার পরিমাণ আরও বাড়ানো হবে।

তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন প্রান্তিক পর্যায়ে সরকারের বিভিন্ন প্রকল্প ও অনুদানের কথা উল্লেখ করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট দিতে তিনি আহবান জানান, শনিবার (৩০-জুলাই) সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃআশরাফ আলীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে উপজেলার সচ্ছতা মিলনায়তনে উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন (মাধবপুর-সার্কেল) এএসপি মহসিন আল মুরাদ।

মাধবপুর পৌরসভা মেয়র মো: হাবিবুর রহমান মানিক, বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: জায়েদ খাঁন, মোঃ রহমত আলী, তাজুল ইসলাম, শ্রীধাম দাস গুপ্ত, বেণু মাধব রায়, মোঃ এরশাদ আলী রফিকুল ইসলাম সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ।

যুবলীগের সভাপতি ফারুক পাঠান, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মো: অলিদ সাধারণ সম্পাদক সাব্বির হাসান, মিয়া, সাংবাদিক মিজানুর রহমান মিজান, সাংবাদিক লিটন পাঠান, সহ বিভিন্ন এলাকা থেকে আসা গণমাধ্যমকর্মীরা প্রমূখ ব্যক্তিবর্গ। সভা শেষে বিভিন্ন রোগে আক্রান্ত ২২ জন রোগীর মাঝে ৫০,০০০ টাকা করে অনুদানের চেক বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী এমপি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park