1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চাটখিলে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ১ লাখ টাকা জরিমানা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

চাটখিলে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ১ লাখ টাকা জরিমানা

মোঃ মনির হোসেন
  • প্রকাশ মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

চাটখিলে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

চাটখিল উপজেলার ২নং রামনায়নপুর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দক্ষিণ রামনারায়নপুরের রুহুল আমিনের ১লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার (০১ আগস্ট) দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল রায় জানান, ঐ গ্রামের মনির হোসেন রোববার রাতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্বে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তিনি রাতেই বালু উত্তোলনকাী রুহুল আমিন কে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেন।

রুহুল আমিন নির্দেশ অমান্য করে রাতভর বালু উত্তোলন করেন। সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধান মতে অবৈধভাবে বালু উত্তোলনকারী রুহুল আমিনের ১লাখ টাকা জরিমানা আদায় এবং বালু উত্তোলন বন্ধ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park