1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

চট্টগ্রামে বিশেষ শাখার পুলিশ ইয়াবাসহ আটক 

এম মনির চৌধুরী রানা
  • প্রকাশ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ শাখায় (সিটি এসবি) কোতোয়ালি অঞ্চলের কনস্টেবল পদে কর্মরত মনিরুল ইসলামকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।বুধবার সকালে লোহাগাড়া উপজেলার চুনতি বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মনিরুল ইসলাম চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ শাখায় (সিটি এসবি) কোতোয়ালি অঞ্চলের কনস্টেবল পদে কর্মরত আছেন। তার বাড়ি কক্সবাজার জেলায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল চালিয়ে কনস্টেবল মনিরুল কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলেন। মহাসড়কে থানার চেকপোস্টে তার মোটরসাইকেল থামানো হয়। তল্লাশিতে তার কাছে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়েছে।’মনিরুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে বুধবার বিকেলে আদালতে হাজিরের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম সোনিয়া বলেন, ‘কনস্টেবল গ্রেফতারের বিষয়টি জেনেছি। যেহেতু ধর্তব্য অপরাধে গ্রেফতার হয়েছে, লোহাগাড়া থানা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে। এরপর থানা থেকে আমাদের কাছে একটা লিখিত বার্তা দেওয়া হবে। তখন সিএমপি থেকে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park