1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

চকরিয়া থানার অভিযানে চোরাই ও হারানো ৫টি স্মার্টফোন উদ্ধার

এ.এম.আইয়ুব
  • প্রকাশ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

চকরিয়া থানার একটি বিশেষ অভিযানে চোরাই ও হারিয়ে যাওয়া মোট পাঁচটি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জ জনাব তৌহিদুল আনোয়ার-এর দিক নির্দেশনায় তথ্য-প্রযুক্তির সহায়তা ও ম্যানুয়াল সোর্সিংয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ সোহরাব সাকিব ও এএসআই (নিঃ) খলিলুর রহমান। তাদের সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। অভিযানকালে বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ও মালিক হারানো পাঁচটি বিভিন্ন মডেলের স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ফোনগুলোর মালিকানা যাচাই-বাছাই শেষে শিগগিরই প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হবে।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, “নাগরিকদের সহায়তায় এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত থাকবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park