1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

গলাচিপায় নদী ও জলবায়ু পরিবর্তন বিষয়ক “নোঙর” এর আয়োজনে সেমিনার 

মোহাম্মদ জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সামাজিক সংগঠন ‘নোঙর’ এর আয়োজনে নির্বাহী অফিসার জনাব, মিজানুর রহমান এর প্রতিনিধি সহকারী কমিশনার ভূমি জনাব, নাসিম রেজা এর সভাপতিত্বেে নদী ও জলবায়ু পরিবর্তণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর শনিবার উপজেলা অফিসার্স ক্লাবের হল রুমে নদী জীবনের প্রয়োজনে, নদী সুরক্ষা, নদী দখল মুক্ত করা ‘ স্লোগানে বেলা ১১ টার সময় ‘নোঙর’ বাংলাদেশ প্রতিষ্ঠিাতা সভাপতি সুমন সামস এর প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে  জলবায়ু পরিবর্তণ শীর্ষক সেমিনারে এবিষে অতিথি ছিলেন উপজেলা অফিসার্স ইনচার্জ ( ওসি) মোঃ আসাদুর রহমান, প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, গলাচিপা ডিগ্রী কলেজ এর সাবেক অধ্যাক্ষ মোঃ রফিকুল, ইসলাম, উপ-পরিচালক পটুয়াখালী নদী বন্দরের মোঃ শাহাদাৎ হোসেন, উপ-পরিদর্শক পটুয়াখালী ( ডিবি) কার্যালয়, গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসিরুদ্দিন হাওলাদার।

‘জলবায়ু পরিবর্তণ’, সেমিনার  শীর্ষক অনুষ্ঠানে নদী জীবনের, নদী দূষণ মুক্ত, নদী দখল মুক্ত ও পরিবেশ দূষণ মুক্ত করা সহ বিভিন্ন বিষয়ে স্বগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ও গলাচিপা ‘নোঙর’ শাখার আহব্বায়ক মু. খালিদ হোসেন মিল্টন। পরে একে একে বিশেষ অতিথি বৃন্দরা নদী ও জলবায়ু পরিবর্তণের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিমত এবং গলাচিপায় সর্বপ্রথম ‘নোঙর’ এর আয়োজন বৃন্দদের ধন্যবাদ জানান।

সেমিনার এর সভাপতি সহকারী কমিশানার ( ভূমি) মোঃ নাসিম রেজা বলেন, একটি দেশের প্রাণ হচ্ছে নদী, এ নদীকে বাচাঁতে সরকারের চলমান কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন সহযোগীতায় স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন, তার মধ্যে ‘নোঙর’ অন্যতম। তিনি আরো বলেন, নদী ও পরিবেশ রক্ষায় সরকারের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগীতা করা হবে। পাশাপাশি পরিবেশ জনসচেতনতায় জনসাধারণের আরো সচেতন হওয়ার আহবান জানান।

প্রধান অতিথি, সুমন সামস বলেন, নদী’র অপর নাম ‘মা’ মা’কে বাচাঁতে এবং আগামি প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী উপহার দিতে, নদীর ও সুস্থ সুন্দর পরিবেশের প্রাণ ফিড়িয়ে আনতে আমাদের এগিয়ে আসতে হবে। নদী ও পরিবেশ বাদী অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘নোঙর’ দীর্ঘ বছর ধরে সরকারের  বি.আই.ডব্লিউ.টি.এ এর পাশাপাশি সহযোগী অতন্দ্র প্রহরীর মতে 

নদীর নাব্যতারক্ষা, নদী সাশন, নদী দখল, পরিবেশ দূষণ রক্ষায় স্বেচ্ছায় সমগ্র  দেশ ব্যাপী ধারাবাহিক কাজ করে আসছে। তিনি আরো বলেন, সরকারের সহযোগীতায় নদী দখল, নদী দূষণ মুক্ত করা, প্লাষ্টিক ব্যাবহার থেকে বিরত থাকতে, যত্রতত্র প্লাষ্টিক বর্জ না ফেলা, জলবায়ু পরিবর্তণে প্রাকৃতিক  দূর্যোগ মোকাবেলায় প্রচুর পরিমাণে গাছ লাগাতে জনসচেতনতায়  সবসম’ই ‘নোঙর’ পাশে থাকার অঙ্গিকার করেন।

এর পূর্বে  প্রধান অতিথি সুমন সামস,  সভাপতি মোঃ নাসিম রেজা,  বিশেষ অতিথি বৃন্দ এবং ঢাকা থেকে আগত নোঙর’ এর সহযোদ্ধা নদী ও পরিবেশ প্রেমী ফজলে সানি, এফ এইচ সবুজ ও জাহাঙ্গীর হোসেন জনি সহ অতিথিদের ফুলের তোরা দিয়ে ‘নোঙর’ উপজেলার সদস্য বৃন্দরা বরণ করেন এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। সেমিনার শেষে আমন্ত্রিত  অতিথি বৃন্দরা স্মৃতি হিসেবে  বাংলাদেশ -তুরস্ক ফ্রেডশীফ স্কুলে একটি ফলজি গাছের চারা রোপন করেন। নদী ও জলবায়ু পরিবর্তণ শীর্ষক সেমিনার সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কার্মকর্তা মাহাবু হাসান শিবলী, সমাপনী বক্তব্য প্রদান করেন, নোঙর গলাচিপা শাখার সদস্য সচিব সাংবাদিক,  নদী ও পরিবেশ প্রেমি মু. জিল্লুর রহমান জুয়েল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park