1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

গণভোটে যাই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, “গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে—এটা কেউ পেছাতে পারবে না।”

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে, কিন্তু আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। প্রধান উপদেষ্টা যেটা সবচেয়ে উত্তম মনে করবেন, সেটিই করবেন।” তিনি আরও জানান, “আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন নির্ধারণ করবে।”

চব্বিশের গণঅভ্যুত্থানে নারীর ভূমিকার প্রশংসা করে শফিকুল আলম বলেন, “স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলেন। এখন তারা পিছিয়ে নেই, সব ক্ষেত্রেই প্রতিনিধিত্ব করছেন।”

এ সময় তরুণদের জ্ঞান ও মেধার বিকাশে জুলাই কন্যা ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন তিনি। ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’-এর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নোবিপ্রবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে, ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল এবং বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park