1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ক্যানসারের টিকার ট্রায়াল শুরু করেছে লন্ডনের চিকিৎসা বিজ্ঞানীরা। – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

ক্যানসারের টিকার ট্রায়াল শুরু করেছে লন্ডনের চিকিৎসা বিজ্ঞানীরা।

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

এবার মানুষের শরীরে ক্যানসারের টিকার ট্রায়াল শুরু করেছে লন্ডনের চিকিৎসা বিজ্ঞানীরা। কোভিডের টিকা তৈরিতে ব্যবহৃত এমআরএনএ প্রযুক্তিই ক্যানসারের টিকা তৈরি করতে ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। এই প্রযুক্তি ক্যানসারের কোষগুলোকে ধ্বংস করতে সাহায্য করবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

লন্ডনের ইম্পিরিয়াল কলেজ এনএইচএস হেলথকেয়ার ট্রাস্ট এবং ইম্পিরিয়াল কলেজের বিজ্ঞানীদের নেতৃত্বেই প্রাথমিক পর্যায়ের ট্রায়াল শুরু হল লন্ডনে। ব্রিটিশ সরকারের কড়া নজরদাড়িতে টিকা প্রস্তুতকারী সংস্থা মডার্না এই ট্রায়াল প্রক্রিয়াটি পরিচালনা করছে।

পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথ হাসপাতালের রোগীদের মধ্যেই প্রথম ক্যানসারের টিকার ট্রায়ালের কাজ শুরু হয়েছে। গবেষকেরা দাবি করছেন, এই টিকা মূলত ফুসফুসের ক্যানসার, ত্বকের ক্যানসার এবং অন্যান্য সলিড টিউমারের বিরুদ্ধে উপযুক্ত হাতিয়ার হিসাবে কাজ করবে।

টিকা গ্রহণকারী প্রথম ব্যক্তির বয়স ৮১ বছর। তিনি ত্বকের ক্যানসারের সঙ্গে দীর্ঘ দিন ধরে লড়াই করছেন। ওষুধ এবং চিকিৎসা করিয়ে তেমন ফলাফল না পাওয়ায় নিজের ইচ্ছাতেই তিনি ক্যানসারের টিকার ট্রায়ালে অংশ নিয়েছেন।

সুত্রঃ দ্য টেলিগ্রাফ

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park