আজ ২৫ মে ২০২৫ রবিবার কুষ্টিয়া পূর্ব মজমপুরস্হ মোজাফফর ফিলিং স্টেশন ও মেসার্স রহমান ফিলিং স্টেশন এর সত্বাধীকারী এবং কুষ্টিয়া জেলার জ্বালানি তেল পরিবেশক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোজাফফর রহমান (আকুল) এর মৃত্যুতে কুষ্টিয়ার সকল জ্বালানি তেল পাম্প বন্ধ রয়েছে ।
সকল জ্বালানি তেল পাম্প বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সকল যানবাহন মালিক ও ব্যক্তিবর্গ ।
আনেকের মতে, জনসাধারণের এই ভোগান্তি না করে মৃত ব্যক্তির শেষ বিদায়ের ১ আথবা ২ ঘন্টা আগে থেকে বন্ধ রেখে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ করে পাম্পগুলো খুললে মানুষের ভোগান্তি কিছুটা রাঘব হতো ।