1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুয়াকাটায় ক্লাস চলাকালীন দুই শিক্ষার্থী অসুস্থ – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

কুয়াকাটায় ক্লাস চলাকালীন দুই শিক্ষার্থী অসুস্থ

কুয়াকাটা প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

পটুয়াখালীর কুয়াকাটায় ‘কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের’ দুই শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে অতিরিক্ত তাপ প্রভাবে বিদ্যুৎ না থাকায় অসুস্থ হয়ে পড়ে। সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থীরা অসুস্থ হলে দ্রুত তাঁদেরকে ক্লাসরুম থেকে বের করে প্রাথমিক চিকিৎসা করা হয়।

জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে বেশ কিছুক্ষন বিদ্যুৎ না থাকায় মোসা. কারিমা ও মো. ইমান ইসা নামের ওই দুই শিক্ষার্থী অসুস্থ হয়। পরে ওই শিক্ষার্থীদের বাহিরে নিয়ে এসে পানি পান করান এবং ভবনের নিচে বাতাসের ব্যবস্থা করলে তারা সুস্থ হয়, পরে শিক্ষকরা তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়। অনন্য শিক্ষার্থীদেরকে খোলা জায়গায় রাখা হয়।

কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, গতকাল থেকে স্কুল খোলা কালকে সমস্যা হয়নি আজকে দশটায় ক্লাস শুরুর কথা থাকলেও আমরা এর আগেই ক্লাস শুরু করি। এবং দুপুর একটার মধ্যে শিক্ষার্থী ছেড়ে দেই। এরমধ্যেই সাড়ে দশটার দিকে বিদ্যুৎ না থাকার কারণে এই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। সাথে সাথে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছি এবং বিদ্যুৎ অফিসে ফোন করেছি পরে বিদ্যুৎ দিয়েছে। এছাড়া অনেক শিক্ষার্থী মাথা ব্যাথা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এখন।

কলাপাড়া উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান খান জানান, অসুস্থ সাথে সাথেই খবরটা আমরা পেয়েছি। এখনই শিক্ষার্থীদের শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসা নেয়ার কথা বলা হয়েছে। অতিরিক্ত গরমে এই ধরনের সমস্যা হচ্ছে, গাছের ছায়া এলাকায় বেশি বেশি থাকার আমরা পরামর্শ দিচ্ছি। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park