1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

কাকারা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভায় জমির রাইটারের বিশাল শোডাউন

এ.এম.আইয়ুব
  • প্রকাশ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক, মেধাবী ও ত্যাগী ছাত্রনেতা মোঃ জমির রাইটার কাকারা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভায় শতশত কর্মী নিয়ে যোগ দিয়ে অভূতপূর্ব শোডাউন করেছেন। ইউনিয়নের ১–৯ নং ওয়ার্ড থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে এ শোডাউন এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

শতশত কর্মীর অনুরোধে জমির রাইটার কাকারা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

প্রার্থী হওয়ার বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন—

“বিএনপির চরম দুঃসময়ে যখন অনেকে ছাত্রদলের পরিচয় দিতেও ভয় পেত, তখন আমি চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব সততার সাথে পালন করেছি। কিন্তু কাকারা ইউনিয়ন ছাত্রদলে দীর্ঘদিন নেতৃত্বের শূন্যতায় সংগঠন নাজুক হয়ে পড়েছে। সংগঠনকে আবার উজ্জীবিত করার জন্য আমি নেতৃত্ব নিতে চাই। আমি সবসময় কাকারা ইউনিয়নের সাধারণ নেতা-কর্মীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

তিনি আরও বলেন—

“যার অনুপ্রেরণায় ও হাত ধরে আমি ছাত্রদলে যুক্ত হয়েছিলাম, সেই কাকারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও হাজারো কর্মী সৃষ্টির কারিগর আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব ভাইয়ের রেখে যাওয়া সোনালী ঐতিহ্য ও সুনাম ফিরিয়ে আনাই আমার লক্ষ্য।”

কাকারা ইউনিয়ন ছাত্রদলের একাধিক নেতা বলেন—

“আমরা এমন নেতৃত্ব চাই, যেমন জমির ভাই। তিনি সবসময় বিপদে-আপদে, সুখে-দুঃখে আমাদের পাশে থেকেছেন— অর্থ দিয়ে, সাহস দিয়ে, সৎ পরামর্শ দিয়ে। যাদের কখনো পাশে পাইনি, ভবিষ্যতেও পাব না— এমন নেতাদের আমরা চাই না। কাকারা ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে জমির ভাইকেই দেখতে চাই।”

জমির রাইটার আরও বলেন—

“আমাকে যদি কাকারা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক করা হয়, তাহলে আমার রাজনৈতিক অভিভাবক চকরিয়া উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি আলহাজ্ব এনামুল হক সাহেবের দিকনির্দেশনায় আগামী ১–২ মাসের মধ্যেই কাকারা ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিটি ওয়ার্ডকে ছাত্রদলের ঘাঁটিতে পরিণত করব। আগামী নির্বাচনে বিএনপি তথা প্রিয় নেতা সালাহউদ্দিন আহমদ মহোদয়ের ভ্যানগার্ড হিসেবে কাজ করবে কাকারা ছাত্রদল, ইনশাআল্লাহ।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park