1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের

উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ শুক্রবার, ৯ মে, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম বিটু (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে।

থানা পুলিশ জানায়, গত বছরের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১’শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম বিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম বিটু উলিপুর পৌরসভার হায়াৎখাঁ গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও উপজেলা যুবলীগের ১ নং সদস্য বলে জানা গেছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park