1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ৬ – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ৬

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরুতে ফায়ার সার্ভিস তিনজনের মৃত্যুর তথ্য জানালেও পরবর্তীতে হাসপাতালে আরও তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ছয়তলা ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। আগুনে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ জানান, হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়েছে, ফলে মোট নিহতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তবে কীভাবে ওই বাসায় আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি পুলিশ কিংবা ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park