1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইসলামের নামে একটি দল আমাদের সামনে আছে যারা এ দেশকে ধারন করে না: কাজী রওনাকুল ইসলাম টিপু – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

ইসলামের নামে একটি দল আমাদের সামনে আছে যারা এ দেশকে ধারন করে না: কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশ শনিবার, ৮ মার্চ, ২০২৫

জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন ইসলামের নামে একটি দল আমাদের সামনে আছে যারা এ দেশকে ধারন করে না। যারা অন্য একটি রাষ্ট্রকে ধারণ করে তাদের রাজনৈতিক চিন্তা সেই রাষ্ট্রের। সেই দল বিভিন্ন ভাবে ধর্মের কথা বলে বলে আমাদের লোকজনকে আমাদের মা বোনকে তাদের দলের ধর্মীয় আদর্শ দেখানোর চেষ্টা করছে। জাতীয়তা বাদ জাতীয়তা বোধ যাদের মধ্যে আছে তাদের বিচ্ছিন্ন করতে পারবে না। আমাদের ধর্ম আমরা পালন করবো কারো কথায় বিভ্রান্ত হবেন না প্রলোভনে পা দিবেন না। আমাদের দেশের থেকে তাদের বিদেশীদের প্রতি দায়বদ্ধতা বেশি। আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা এ দেশে বাস করি। আমাদের কোন প্রভু নাই। আমার নেতা বলেছেন আমাদের কোন প্রভু নাই আমাদের প্রভু দেশের মধ্যেই দেশের জনগণ।

তিনি আরো বলেন ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারা সেই স্বাধীনতায় বিশ্বাস করতে চায় না সুতারং আমাদের কাছে তাদের কোন স্থান থাকতে পারে না। এদেশের জনগনের কাছেও তাদের কোন স্থান হতে পারেনা। আজ শনিবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা বিএনপির আয়োজনে পৌরসভা অডিটরিয়ামে তারেক রহমান এর ঐক্যের ডাক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সদস্য শেখ হাসানুল কবির লীন, সদস্য মো: জাকির হোসেন রোকন। কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন। সঞ্চানলনা করেন সদস্য সচিব মো: মনির হোসেন আকন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park