1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ১৬ জুন, ২০২৫

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। সোমবার (১৬ জুন) ভোরে এই হামলা চালানো হয়।

বাংলাদেশ সময় সকাল ৭টা ১০ মিনিটে টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং সাধারণ মানুষকে বোমা শেল্টার ও নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে আইডিএফ-এর হোম ফ্রন্ট কমান্ড। এর আগে রোববার (১৫ জুন) সন্ধ্যার কিছু আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হাইফায় সরাসরি আঘাত হানে। আলজাজিরা, এএফপি, পার্স টুডে ও ইরনা–সবকটি সূত্রই ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

পার্স টুডের বাংলা সম্পাদক আশরাফুর রহমান জানান, ইরান একযোগে প্রায় ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যেগুলোর মধ্যে কিছু নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ছোঁড়া হয়। তেলআবিবে বড় ধরনের বিস্ফোরণের ফলে সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল ইরানের ভেতরে একাধিক হামলা চালায়, যাতে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের মৃত্যু হয়। এর জবাবেই ইরান এই পাল্টা হামলা শুরু করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park