1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইবিতে নানা কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায়

ইবিতে নানা কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ হাছান
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মোমবাতি প্রজ্জ্বলন, শোক র‍্যালি, হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা সহ নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হয়। 

কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ১২.০১ মিনিটে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও শহিদ স্মৃতিসৌধের বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে । সকাল ১০ টায় প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআন-খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।  

প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। এ সময় তাঁদের সাথে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। একই সময়ে অনুরূপভাবে আবাসিক হলসমূহে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। 

পতাকা উত্তোলনপর্ব শেষে সকাল ১০টা ১৫ মিনিটে প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য, উপ-উপাচার্য , ট্রেজারার ও রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত)-এর উপস্থিতিতে ডিনবৃন্দসহ সকল অনুষদ, হল, বিভাগ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, বিভিন্ন পরিষদ ও ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে এক শোক র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতিসৌধে সমবেত হয় ।

শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহিদ স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য  অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তাঁর সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভিন্ন বিভাগ, বিভিন্ন পরিষদ ও ফোরাম, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় । এরপর স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park