1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হয়নি: সরকার – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হয়নি: সরকার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না বলে জানিয়েছে সরকার। সোমবার (১২ মে) দিবাগত রাতে এক বিবৃতিতে এ কথা জানায় অন্তর্বর্তীকালীন সরকার।

বিবৃতিতে বলা হয়, ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনটি সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দেওয়া হয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যেকোনো ধরনের প্রকাশনা, প্রচার, সভা-সমাবেশ ও সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়, প্রজ্ঞাপনটি কোনো ভিন্নমত, রাজনৈতিক সমালোচনা বা আইনানুগ বিশ্লেষণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে না। আওয়ামী লীগ বা তার কার্যক্রম সম্পর্কে গঠনমূলক মতামত প্রকাশ করা যাবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৫ বছরে বিশেষ করে গত বছরের গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে খুন, গুম, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় দায়ের করা মামলাগুলোর বিচার যাতে ব্যাহত না হয় এবং বিচার সংশ্লিষ্ট ব্যক্তি ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকার বলছে, সম্প্রতি দলটি গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র ও জনতার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হয়েছে, যা জননিরাপত্তা ও বিচারপ্রক্রিয়ার জন্য হুমকি তৈরি করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park