1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

আজকের রাশিফল – ১৭ অক্টোবর ২০২৫

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

মেষ (২১ মার্চ–২০ এপ্রিল)
আজ কর্মক্ষেত্রে উদ্দীপনা ও উৎসাহ থাকবে। যদিও কিছু জটিলতা দেখা দিতে পারে, দিনের শেষে সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু বাধা এলেও আর্থিক দিক ধীরে ধীরে স্বস্তিদায়ক হবে। প্রেমে সম্পর্কের উষ্ণতা ও উজ্জ্বলতা বজায় থাকবে।

বৃষ (২১ এপ্রিল–২১ মে)
আজ নিজের শারীরিক যত্নে মন দিন। দীর্ঘমেয়াদি বিনিয়োগে লাভ আসবে এবং অর্থপ্রবাহ মসৃণ হবে। কাজের জায়গায় ভালো ফল পাবেন, কারও কাছ থেকে আনন্দের খবরও পেতে পারেন। ভ্রমণের পরিকল্পনা করলে সময়টা অনুকূল।

মিথুন (২২ মে–২১ জুন)
আজ মন-মেজাজ কিছুটা চড়া থাকতে পারে। হঠাৎ পাওয়া কোনও সংবাদ আপনাকে নতুন শিক্ষা দেবে। ঝামেলার মধ্যেও ব্যবসায় উপার্জনের সুযোগ মিলবে। সহকর্মীদের সঙ্গে মতভেদ হতে পারে, তবু আর্থিক অবস্থান স্থিতিশীল থাকবে। প্রেমে চমকপ্রদ কিছু ঘটতে পারে।

কর্কট (২২ জুন–২৩ জুলাই)
আপনার ব্যবহারে আজ আশপাশের অনেকেই মুগ্ধ হবেন। তবে পরিবারের আর্থিক সমস্যায় আপনাকেই এগিয়ে আসতে হতে পারে। বিচক্ষণভাবে সিদ্ধান্ত নিন, অনুতাপ নয়। বিশেষ পরিকল্পনায় সাফল্য মিলবে। প্রেমে আকর্ষণ বৃদ্ধি পাবে।

সিংহ (২৪ জুলাই–২৩ আগস্ট)
আজ শারীরিক অবস্থা কিছুটা খারাপ যেতে পারে, তাই বিশ্রাম নিন। ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার সময় এসেছে। ব্যবসায় নতুন বিনিয়োগ লাভজনক হতে পারে। সারাদিন ব্যস্ত থাকবেন, তবে প্রেমে মনোযোগ পেতে পারেন।

কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)
পরিবারে আজ কিছুটা অশান্তি দেখা দিতে পারে। প্রেমে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন। কিছু ঘটনায় মন খারাপ হতে পারে, তবে পরিচিত কারও মাধ্যমে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। সহকর্মীকে ব্যক্তিগত কথা না বলাই ভালো।

তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
মানসিক দৃঢ়তা বজায় রাখুন। কিছু সমস্যায় পড়লেও ধৈর্য ধরুন। অর্থের মূল্য উপলব্ধি করার সময় এসেছে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। বিশ্রামের প্রয়োজন রয়েছে। প্রেমে দিনটি মিষ্টি সময় এনে দেবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
আজ প্রভাবশালী কারও সমর্থন পাবেন। কাজের জায়গায় প্রশংসা আসবে, তবে এক সহকর্মীর নিন্দা শুনতে হতে পারে। ব্যবসায়ে আর্থিক উন্নতি হবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। নতুন অভিজ্ঞতা যোগ হবে জীবনে।

ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)
আজ বুদ্ধিমত্তা ও সংযমের পরীক্ষা দিতে হবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগে লাভ হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে, যদিও পেটের সমস্যায় ভুগতে পারেন। মন ভালো রাখুন—সময়টা ধীরে ধীরে ভালো হয়ে উঠবে।

মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
পরিবারে কোনো দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে। আজ কিছু অপ্রত্যাশিত খরচ আসবে। কর্মক্ষেত্রে নতুন অভিজ্ঞতা ও পরিবর্তন আসতে পারে। নানা পরিস্থিতির সম্মুখীন হবেন, তবে প্রেমে ইতিবাচক প্রস্তাব পেতে পারেন।

কুম্ভ (২১ জানুয়ারি–১৯ ফেব্রুয়ারি)
আজ আপনার উদার মনোভাব আশেপাশের মানুষের প্রশংসা কুড়াবে। তবে উর্ধ্বতনের কাছে অভিযোগ জানাতে হতে পারে। সহকর্মীর আচরণে মন খারাপ হতে পারে, তাই নিজেকে সংযত রাখুন। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। দিনের শেষে কোনও বিস্ময়কর খবর পেতে পারেন।

মীন (২০ ফেব্রুয়ারি–২০ মার্চ)
আজ মনোযোগ কমে যেতে পারে। কাউকে ঋণ না দেওয়াই ভালো—ফেরত পেতে সমস্যা হতে পারে। পরিবারের কারও সঙ্গে মনের কথা ভাগ করে নিন, স্বস্তি পাবেন। কর্মক্ষেত্রে মতবিরোধ হলেও পরিস্থিতি শিগগিরই ঠিক হয়ে যাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park