1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ  – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ 

আনোয়ার হোসেন
  • প্রকাশ শুক্রবার, ৯ মে, ২০২৫

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ গণ হত্যাকারী  আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে  নীলফামারূর কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকেলে সর্বস্তরের  ছাত্র-জনতার  ব্যানারে এ বিক্ষোভ  মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি  স্টেডিয়ামের সামন থেকে বের হয়ে  উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ  শেষে মেডিকেল মোড়ে সমাবেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন,,বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সহ সেক্রেটারি ও কিশোরগঞ্জ সদর ইউনিয়নের আমির  শিব্বির আহমেদ, রেড জুলাই বিপ্লবের আহ্বায়ক  মোতালেব হোসেন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আব্দুল কাইয়ুম, বৈষম্য বিরোধী আন্দোলনের  ছাত্র  প্রতিনিধি আব্দুল্লাহ, অলিউল্লাহ প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, আমরা উপজেলাবাসী  দাবি জানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশে  আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা বাংলাদেশে  নির্বিঘ্নে ফ্যাসিস্টকে  ঘোরাফেরা  দেখতে চাই না। তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে  দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। যদি তা না হয় যেমনি করে ছাত্র-জনতার  দুর্বার আন্দোলনের মাধ্যমে  স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। তেমনি করে  আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে  ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে।

তারা  আরো বলেন, দীর্ঘ ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা আমাদের উপর কত যে  জুলুম, অত্যাচার  ও নির্যাতন করেছে তা বলে শেষ করা যায়না। জুলাই বিপ্লবের আন্দোলনে ১৫ হাজার ছাত্র-জনতাকে কে হত্যা করা হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতাকে  আহত করা হয়েছে। আমরা আর আওয়ামী লীগের  জুলুম,অত্যাচার সহ্য করতে চাই না। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়  তাহলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তাগণ। পরিশেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে  সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park