1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অব্যহত লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যাবস্থাপনার প্রতিবাদেপিরোজপুরে সড়ক অবরোধ করে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

অব্যহত লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যাবস্থাপনার প্রতিবাদে
পিরোজপুরে সড়ক অবরোধ করে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

তামিম সরদার
  • প্রকাশ রবিবার, ৩১ জুলাই, ২০২২

পিরোজপুর প্রতিনিধি>অব্যহত লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যাবস্থাপনার প্রতিবাদে পিরোজপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩১ জুলাই) বেলা ১১টায় জেলা বিএনপির আয়োজনে শহরের পোষ্ট অফিস সড়ক অবরোধ করে জেলা বিএনপি এ সমাবেশ করে।

জেলা বিএনপি’র আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএরপির জেলা সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির জেষ্ঠ্য সদস্য এ্যাড. আবুল কালাম আকন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো: মাহাবুল ইসলাম পিন্টু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস ছালাম বাতেন, কাউখালী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক দ্বীন মোহাম্মাদ, মহিলা দলের এ্যাড. রহিমা আক্তার হাসি, জেলা জাসাস এর সভাপতি জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সহ সভাপতি তানজিদ হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: আসাদুজ্জামান মিঠু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাসুদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘বর্তমান আওয়ামীলীগ সরকার আর কিছু দিন ক্ষমতায় থাকলে এ দেশের সকল উন্নয়নের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। সরকার প্রধান ও সরকারী দলের নেতারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে দিয়েছে। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ অজ নিঃশ কপর্দকহীন হয়ে পড়েছে, আর উন্নয়নের নামে তাদের নেতা-কর্মীদের পকেট ও ভাগ্যের উন্নয়ন হচ্ছে। তাই সকলকে সরকারের পতনে এক দফার আন্দোলনে নামতে হবে’। এ জন্য নেতাকর্মীদের প্রস্ততি নেয়ার আহবান জানিয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত সকলকে ওই আন্দোলনে নামতে অঙ্গিকার ও শপথ পাঠ করান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park