1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশে সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা, নতুন মূল্য কত? বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২ ভাইরাল ছবির নেপথ্যের সত্য: শিশুর মৃত্যু, ভুল তথ্য ও এক পরিবারের ভাঙা পৃথিবী জামালপুরে সরকারি চাল পাচারের সময়   র‍্যাবের  নিকট জব্দ। সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আজ (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটগ্রহণের এই তারিখ ঘোষণা করেন। নির্বাচনের দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ বছর ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে, যা ভোটারদের অংশগ্রহণ আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।

এবারের নির্বাচনী ব্যবস্থায় দুটি ব্যালট ব্যবহার হবে—জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদাকালো এবং গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। দেশের ইতিহাসে এই প্রথম একসঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল বুধবার বিকেলে সিইসির ভাষণ রেকর্ড করে বিটিভি ও বাংলাদেশ বেতার, যা আজ প্রচার করা হয়।

সিইসি জানান, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু করতে পারবেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের বর্ষপূর্তিকে সামনে রেখে ২০২৫ সালের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রথম জানানো হয়, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park