1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মূল্যস্ফীতি ফের ৯ শতাংশ ছাড়াল, এপ্রিলে দাঁড়াল ৯.০৪ শতাংশে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা অস্ত্র ফেরত ও মামলা প্রত্যাহার নিয়ে একগুচ্ছ নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবার ভাড়া বাড়ল লঞ্চের চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আন্দামান সাগরে ট্রলারডুবি, নিখোঁজ অন্তত ২৬৪ জন, শতাধিক বাংলাদেশির শঙ্কা জামালপুরে সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন পূর্ণ আবাসিক জাবিতে আবাসন সংকটে নতুন ব্যাচের ক্লাস শুরুতে বিলম্ব জুনের মধ্যে মাঠপর্যায়ের সব সেনা সদস্য ফিরবে ব্যারাকে দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালাম

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ৬ মে, ২০২৬

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি এখন শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছেন।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন এবং চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন।

মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাতে জানানো হয়, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। চিকিৎসা ও প্রয়োজনীয় থেরাপি শেষ হলে তিনি বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া পরিবার জানিয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তিনি ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর উদ্দেশে কথা বলবেন এবং দোয়া চাইবেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর হয়ে বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park