1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই, বয়স হয়েছিল ৮৯ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ সামনে ঈদুল আজহায় লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে নারী প্রধানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত কুড়িগ্রামে এসডিজি কার্যক্রম নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশা প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই, বয়স হয়েছিল ৮৯

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

আইনজীবী আকসির এম চৌধুরী জানান, সুপ্রিম কোর্টসহ দুই দফা জানাজা শেষে আগামীকাল সোমবার ব্যারিস্টার শফিক আহমেদকে দাফন করা হবে। তার মৃত্যুতে আইন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং সহকর্মী আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

ব্যারিস্টার শফিক আহমেদ ছিলেন দেশের বিচার বিভাগ ও আইনাঙ্গনের একজন পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি ১৯৬৭ সালে লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন এবং লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় ধরে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় ভূমিকা রাখেন।

ব্যক্তিগত জীবনে ব্যারিস্টার শফিক আহমেদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। রাজনৈতিক জীবনে তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে দেশের আইনাঙ্গন একজন অভিজ্ঞ ও প্রবীণ আইনজীবীকে হারালো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park