1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে পাবজি ফ্রী ফায়ার খেলতে না দেয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা। – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা ইরানের ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী ডেস্ক রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি মার্কিন অবরোধ না তুললে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হবে: ইরান ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ, স্থগিতের খবর নাকচ সরকারের রাজধানীর বাইকারদের জন্য সুখবর, ঢাকায় ১৮ পাম্পে বাড়ানো হলো ‘ফুয়েল পাস’ কার্যক্রম

রাজাপুরে পাবজি ফ্রী ফায়ার খেলতে না দেয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা।

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ শনিবার, ২১ মে, ২০২২

রাজাপুর প্রতিনিধি>ঝালকাঠির রাজাপুরে মোবাইল ফোন দিয়ে পাবজি ফ্রী ফায়ার গেমস খেলতে না দেয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রী নুসরাত জাহান শান্তা (২১) আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবী।

শুক্রবার মধ্যরাতে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। শান্তা মিয়ারহাট গ্রামের মো. নুরে-আলম হাওলাদারের মেয়ে ও শ্রীমন্তকাঠি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আমিন হাওলাদারের স্ত্রী।

নিহতের বাবা মো. নুরে-আলম হাওলাদার জানায়, তিন বছর আগে শান্তার সাথে আমিনের পারিবারিক ভাবে বিবাহ হয়। স্বামী প্রবাসে থাকায় শান্তা তার বাবার বাড়িতেই থাকতো এবং মোবাইলে পাবজি গেমস খেলে সময় কাটাতো। ঘটনার দিন শুক্রবার শান্তার মা রিনা বেগমের সাথে মোবাইল গেমস খেলা নিয়ে ঝগড়া হয়। 

এক পর্যায়ে শান্তা ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা চালের পোকা মারা ঔষধ খেয়ে ফেলে।শান্তার পরিবার ঘটনা টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শান্তার পাকস্থলী ওয়াস করে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাবা নুরে-আলম।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park