1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা'র লিফলেট বিতরণ। – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

রাজাপুরে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’র লিফলেট বিতরণ।

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি >ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’র লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গনসংযোগ করেছেন ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজাপুর উপজেলা সদরের মার্কেটে দোকানদার সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষে ভোট চান তিনি।

লিফলেট বিতরনে সময় সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম আজম সৈকত বলেন, আমরা আন্দোলন সংগ্রাম করে এই দেশকে স্বৈরাচার খুনী হাসিনার অপশাসন থেকে স্বাধীন করেছি। অনেক ভাইকে গুম ও হত্যা করা হয়েছে,অনেক ভাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে , কারাগারে থাকতে হয়েছে বছরের পর বছর। আজকে সময় এসেছে দেশ গড়ার।

তাই সকলে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে আপনাদের কাছে এসেছি। এ সময় গোলাম আজম সৈকত  দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানে জন্য দোয়া চায় এবং তাদের পক্ষ থেকে সকল’কে সালাম জানায়।লিফলেট বিতরণের সময় বিভিন্ন রাজাপুর ও কাঠালিয়ার স্থরের বিএনপির নেতাকর্মীরা সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park