1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাধবপুর সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

মাধবপুর সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

লিটন পাঠান
  • প্রকাশ রবিবার, ১ জুন, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করছে। রবিবার (১-জুন) ভোর ৫ টায় গোয়েন্দা  তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মাধবপুর জেলার সোয়াবই গ্রামে ফুয়াদ হাসান সাকিব নামে একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গেলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।

সেনাবাহিনী তার ভাগ্নে মাজহারুল ইসলাম রাব্বির বাড়িতে তল্লাশি চালিয়ে বাথরুমের উপর থেকে একটি বন্দুক (SMK B2), ৩ টি গুলি ও ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন।

এসময় সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে মাজহারুল ইসলাম রাব্বি পালিয়ে যায়। সে ওই গ্রামের জোনাব আলীর পুত্র। উদ্ধারকৃত অস্ত্র ও ফেনসিডিল মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা’র নিকট হস্তান্তর করা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park