1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রেমের টানে আসা ভারতের প্রেমিকের বিরুদ্ধে এবার প্রেমিকার বাবার থানায় অভিযোগ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

প্রেমের টানে আসা ভারতের প্রেমিকের বিরুদ্ধে এবার প্রেমিকার বাবার থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৬ আগস্ট, ২০২২
desherkotha

বরিশালের বরগুনা জেলায় প্রেমের টানে আসা দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নাগরিক প্রেমকান্তের বিরুদ্ধে এবার তালতলী থানায় প্রেমিকার বাবা অভিযোগ দায়ের করেছেন। আজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তালতলী থানার অফিসার ইনচার্জ সাখওয়াত হোসেন তপু।

তিনি জানান, কথিত প্রেমিকার বাবা কৃষ্ণ মেনন মন্ডল অভিযুক্ত ভারতীয় যুবক প্রেমিকান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি আরো জানান, গত ২৪ জুলাই প্রেমকান্ত তার প্রেমিকার সাথে দেখা করতে বরিশাল নগরীতে আসেন। পুরো এক সপ্তাহ চষে বেড়ান বরিশাল নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি বরিশাল থেকে সড়ক পথে বরগুনা আসেন। শুক্রবার বিকেলে তিনি তালতলী উপজেলায় প্রেমিকাকে খুঁজতে আসেন। কিন্তু তার দেখা পাননি। পরে বিকেলে আবার বরগুনা ফেরেন প্রেমাকান্ত।

ভারতীয় যুবকের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপের মাধ্যমেই বরগুনার এক তরুণীর সাথে প্রেম হয় তার। ফেসবুকের মাধ্যমে টানা তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক রয়েছে।

প্রেমকান্তের দাবি, একনজর দেখার জন্য তামিলনাড়ু থেকে প্রথমে বরিশাল শহরে ও পরে বরগুনায় আসেন। বরিশালে আসার পর দেখাও মেলে ওই তরুণীর সাথে। দেখা হওয়ার এক দিন পর প্রেমকান্ত জানতে পারেন, তার অজান্তেই তালতলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চয়ন হালদারের সাথে তার প্রেমিকার প্রেমের সম্পর্ক রয়েছে। এরপর ওই তরুণী তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

অভিযোগ রয়েছে, চয়নের হাতে মারধরেরও শিকারও হয়েছেন প্রেমাকান্ত। তাকে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতেও থাকতে হয়েছে তার।

তরুণীর মা জানান, আমার পরিবার শুক্রবার সন্ধ্যার পরে তালতলী থানায় ভারতীয় ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

তরুণীর বাবা জানান, আমার মেয়ের সাথে ছেলেটির সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়েছিল। কিন্তু তাকে কিছু না বলেই সে বরিশালে চলে আসে। তার অনুরোধের পর আমার মেয়ে দেখাও করে। কিন্তু কিছু গণমাধ্যম বিষয়টি নিয়ে যেভাবে আমাদের পেছনে লেগেছে তা আমাদের হেয়-প্রতিপন্ন করা হয়েছে। ছেলেটিও আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে। সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করায় প্রচলিত আইনে আমরা তার বিচার দাবি করব।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন তপু জানান, ভারতীয় এই প্রেমিকান্ত যুবকের বিরুদ্ধে তরুণীর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ভারতীয় এই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park