1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিক্ষোভে কাউকে টার্গেট করে মারধর করেনি পুলিশ: ডিএমপির তালেবুর রহমান – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা

বিক্ষোভে কাউকে টার্গেট করে মারধর করেনি পুলিশ: ডিএমপির তালেবুর রহমান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ কাউকে টার্গেট করে মারধর করেনি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান। তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের কোনো কার্যক্রমই উদ্দেশ্যপ্রণোদিত ছিল না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তালেবুর রহমান। তিনি জানান, সংঘর্ষের সময় সাংবাদিককে মারধরের যে অভিযোগ উঠেছে, তা অনিচ্ছাকৃত এবং কোনোভাবেই কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার নির্দেশনা ছিল না।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে এবং জনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই বিক্ষোভকারীদের নিবৃত্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই ছিল পুলিশের মূল উদ্দেশ্য।

সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উল্লেখ করে তালেবুর রহমান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যাতে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park