1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পিকনিকে এসে হালতি বিলে এক ছাত্রীর মৃত্যু!  – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

পিকনিকে এসে হালতি বিলে এক ছাত্রীর মৃত্যু! 

মোঃ জামিল হায়দার (জনি)
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে পিকনিকে এসে নৌকার শ্যালো মেশিনের ইঞ্চিনের চাকায় ওড়না পেঁচিয়ে  মুন্নি(১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর)  বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার হালতি বিলের ত্রিমোহনী মৎস্য অভয়াশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রীর নাম মুন্নি খাতুন (১৫) তিনি উপজেলার খাজুরা গ্রামের মাংস ব্যবসায়ী (কসাই) মতিনের মেয়ে ও খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় হতে শিক্ষার্থী ও শিক্ষকগণ নৌকা নিয়ে পিকনিকে বের হয়। এসময় দশম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন নৌকার ইঞ্চিনের কাছে বসে ছিল। হঠাৎ অসাধানতাবশত ছাত্রীর ওড়না বাতাসে উড়ে নৌকার শ্যালো মেশিনের ইঞ্চিনের চাকায় পেঁচিয়ে যায় এবং গুরুতর রক্তাক্ত জখম হয়। গুরুতর আহত অবস্থায় ছাত্রী মুন্নিকে উদ্ধার করে চিকিৎসার জন্য  শিক্ষকরা নাটোর সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মেয়ের পিতা-মাতা সহ আত্মীয় স্বজনের কোন অভিযোগ নাই মর্মে থানায় জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park