1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
টেকনাফে ফিশারিতে মাছের ককশিটে মিলল ইয়াবা: এক কারবারি আটক – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

টেকনাফে ফিশারিতে মাছের ককশিটে মিলল ইয়াবা: এক কারবারি আটক

শামসুল আলম শারেক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
টেকনাফে ফিশারিতে মাছের ককশিটে মিলল ইয়াবা: এক কারবারি আটক

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে কায়ুকখালী খালের একটি ফিশারিতে অভিযান চালিয়ে মাছের ককশিটের ভেতর থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট ঘাট এলাকার একটি ফিশারিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাছ সংরক্ষণের ককশিটের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার এবং একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park