1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জাবিতে দোকান দখলের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা জনিত: দাবি ছাত্রদল নেতার – দৈনিক দেশেরকথা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা অস্ত্র ফেরত ও মামলা প্রত্যাহার নিয়ে একগুচ্ছ নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবার ভাড়া বাড়ল লঞ্চের চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আন্দামান সাগরে ট্রলারডুবি, নিখোঁজ অন্তত ২৬৪ জন, শতাধিক বাংলাদেশির শঙ্কা জামালপুরে সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন পূর্ণ আবাসিক জাবিতে আবাসন সংকটে নতুন ব্যাচের ক্লাস শুরুতে বিলম্ব জুনের মধ্যে মাঠপর্যায়ের সব সেনা সদস্য ফিরবে ব্যারাকে দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালাম ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা

জাবিতে দোকান দখলের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা জনিত: দাবি ছাত্রদল নেতার

জাবি প্রতিনিধি
  • প্রকাশ বুধবার, ৬ মে, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা তার বিরুদ্ধে ওঠা দোকান দখল, চাঁদাবাজি ও অসদাচরণের অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বট আইডি এবং কয়েকটি গণমাধ্যম একপাক্ষিকভাবে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”

ঘটনার বর্ণনা দিতে গিয়ে সেলিম রেজা দাবি করেন, গত ২ মে তিনি এক পরিচিত ব্যক্তির অনুরোধে প্রান্তিক এলাকার একটি দোকান ভাড়া সংক্রান্ত খোঁজ নিতে যান। সেখানে গিয়ে একটি খালি দোকান দেখতে পেয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং পরে বিষয়টি প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

তিনি দাবি করেন, পরদিন আবার সেখানে গেলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। “একজন দোকানদার আমাকে জানায়, তাকে নাকি হুমকি দেয়া হয়েছে আমাকে সেখানে নিয়ে যাওয়ার কারণে। বিষয়টি জানতে আমি আবার সেখানে যাই এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলি।”

এ সময় তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন সেলিম রেজা। তিনি বলেন, “একজন ব্যক্তি আমার সাথে খারাপ আচরণ করেন। আমি এর প্রতিবাদ জানিয়েছি। তবে আমি কারো কাছে চাঁদাবাজি বা দোকান দখলের চেষ্টা করিনি।”

শহীদ আলিফ আহমেদ সিয়ামের পিতা বুলবুল কবীরের সাথে কথোপকথনের বিষয়ে তিনি বলেন, “আমি কোনো ধরনের অসম্মানজনক বা কটূক্তিমূলক কথা বলিনি। আমি নিজেও জুলাই আন্দোলনের একজন অংশগ্রহণকারী। তাই একজন শহীদ পরিবারের সদস্যকে অসম্মান করার প্রশ্নই আসে না।”

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, “যদি প্রমাণ করা যায় যে আমি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবে আমি তা মেনে নেব।”

এ ঘটনায় প্রকাশিত সংবাদগুলোকে ‘অপপ্রচার’ উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকেও তথ্য যাচাইয়ের আহ্বান জানান। পাশাপাশি তিনি দাবি করেন, একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এসব অভিযোগ ছড়াচ্ছে।

উল্লেখ্য, গত রোববার প্রান্তিক এলাকার মামা প্লাজায় একটি ঘটনাকে কেন্দ্র করে সেলিম রেজার বিরুদ্ধে শহীদ সিয়ামের পিতার সাথে অসদাচরণের অভিযোগ ওঠে, যা নিয়ে ক্যাম্পাসজুড়ে আলোচনা সৃষ্টি হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park