1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চট্টগ্রামের ২ নম্বর গেট শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের

চট্টগ্রামের ২ নম্বর গেট শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম এলাকা ষোলোশহরের ২ নম্বর গেট সংলগ্ন চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পাওয়া গেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে তাদের ৫টি ইউনিট একযোগে কাজ করছে। শপিং কমপ্লেক্সের উত্তর পাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান থেকে লোকজন দ্রুত নিরাপদ স্থানে সরে যায়।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, ভবনটির দ্বিতীয় তলায় থাকা একটি গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি ফায়ার সার্ভিস। আগুন যেন পাশের দোকান ও অন্যান্য তলায় ছড়িয়ে না পড়ে, সে জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park