কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম জয়ন্তী । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের দীর্ঘ একটা সময় কাটিয়েছেন কুষ্টিয়ার শিলাইদহের গ্রামীণ পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যের কুঠিবাড়িতে ।
যেখানে বসে কবি রচনা করেছেন কালজয়ী কাব্যগ্রন্থ , গল্প ও উপন্যাস। তাইতো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম জয়ন্তীতে ৩ দিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
কুঠিবাড়ি চত্বরের এই স্থায়ী মঞ্চে গান , কবিতা সহ শিল্প সাহিত্যের মুগ্ধতা ছড়াবেন সাহিত্য সমালোচক ও দেশ-বিদেশের রবীন্দ্র শিল্পীরা ।
জন্ম জয়ন্তী উৎসব ঘিরে পরিস্কার পরিছন্নতা সহ কাজই প্রায় শেষ । উৎসব ঘিরে বসেছে গ্রামীণ মেলা , যেখানে বাহারি পণ্যের পরসা সাজিয়ে বসেছেন দোকানীরা।
নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে । এছাড়া এখানে আগত দর্শনার্থীরা প্রচন্ড তাপদাহ হতে কোন সমস্যা না হয় সেজন্য সুপ্রিয় পানির ব্যবস্থা করা হয়েছে । এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা ও নৃত্য অনুষ্ঠানসহ প্রতিদিন একটি করে নাটক মন্হস্থ হবে ।
বহু প্রতিভার অধিকারী এই কবি তার আপন আলোয় উদ্ভাসিত হয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। পেয়েছেন বিশ্বকবির সম্মান ।