কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিতার্কিক সংগঠন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল সায়েম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান।
মঙ্গলবার ( ৫ মে) সদ্য সাবেক সভাপতি সীমান্ত মিয়া ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান ফাহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি ঘোষণা করা হয়।
এছাড়া কমিটিতে সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মেহেদী হাসান টিপু, সাদিয়া জাহান প্রোমি, এহসানুল হক ও ট্রপা বড়ুয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তামান্না আক্তার।
সদ্য মনোনীত সাধারণ সম্পাদক মো. রায়হান বলেন, “ডিবেট সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি এই দায়িত্বকে শুধু পদ নয়, বরং একটি বড় দায়িত্ব হিসেবে দেখি। ডিবেটের মাধ্যমে যুক্তি, বিশ্লেষণ ও সচেতনতা বৃদ্ধি করা আমার প্রধান লক্ষ্য। আমি সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি প্রাণবন্ত ডিবেট সংস্কৃতি গড়ে তুলতে চাই। আশা রাখি, সকলের সহযোগিতায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং সোসাইটি আরও অনেক এগিয়ে যাবে।”
সদ্য মনোনীত সভাপতি আবদুল্লাহ আল সায়েম বলন, ‘নেতৃত্ব কোনো ব্যক্তিগত অর্জন নয়। দায়িত্ব গ্রহণের এই মুহূর্তটি আমার জন্য একইসাথে গর্বের এবং দায়বদ্ধতার। বিতর্ক আমাদের দিয়েছে কথা বলার ভাষা, আর ফিন্যান্স আমাদের শিখিয়েছে চিন্তার গভীরতা। এই দুইয়ের সমন্বয়েই আমি এমন এক পরিবেশ তৈরি করতে চাই, যেখানে একেকটি বিতর্ক হবে একেকটি নতুন ধারণার জন্ম। যুক্তি আর সাহসের রঙে নতুন কিছু আঁকতে চাই।আমার টিমের প্রতিটি সদস্য আমার শক্তি, আর আমাদের লক্ষ্য মেধার উৎকর্ষে এক নতুন উচ্চতা স্পর্শ করা। এই নতুন পথচলায় আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা।