কিশোরগঞ্জে গরুর লাম্পি স্কিন রোগে দিশেহারা কৃষক – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৮ সেপ্টেম্বর ২০২২, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে গরুর লাম্পি স্কিন রোগে দিশেহারা কৃষক

স্কিন রোগে আক্রান্ত একটি গরু

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি> নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় লাম্পি স্কিন রোগে আক্রান্ত প্রায় ৫ শতাধিক গরু। এ রোগ দ্রুত এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে । উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে এ ব্যাপারে মাঠ পর্যায়ে জোড়ালো কোন তৎপরতা না থাকায় অনেক কৃষক টোটকা চিকিৎসা এবং পল্লী চিকিৎসকের দ্বারস্থ হতে বাধ্য হচ্ছে। জানা গেছে বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের আমিনুর রহমান,আনারারুল ইসলাম ,ফয়জুল মিয়ার গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে।

কৃষকরা জানান, আক্রান্ত গরুর দেহে বিভিন্ন জায়গা প্রথমে ফুলে ওঠে। এরপর জল বসন্তের মতো
গুটির সৃষ্টি হয়। দু-একদিনের মধ্যে গরুর পুরো শরীরে থাকা গুটি গুলো ক্ষতের সৃষ্টি হয়ে চামড়া খুলে পড়ে। এ সময় গরুর শরীর তীব্র জ্বর দেখা দেয়। অনেক সময় পা ফুলে যাওয়া সহ গরুর বুকের নিচে
পানি জমে ক্ষতের সৃষ্টি হয়। ক্ষত স্থান পচে গিয়ে সেখান থেকে মাংস খুলে পড়ে । মুখ দিয়ে সবসময় লালা পড়েতে থাকে।

মাগুড়া ইউনিয়নের আকালি বেচা পাড়ার এনামুল হক ,আব্দুস সালাম ,ও ধনী পাড়ায় মাজেদুল হকের গরু সহ আরো অন্যান্য কৃষকের প্রায় ৫ শতাধিক গরু এ রোগে আক্রন্ত হয়েছে।কৃষকরা অভিযোগ করে বলেন গরুর আক্রান্ত স্থানে গরম পানি,পটাশ গুলানো পানি দিয়ে ক্ষতস্থান পরিস্কার করা হচ্ছে এবং পল্লী চিকিৎসকের চিকিৎসা নেয়া হচ্ছে।

মাঠ পর্যায়ে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কোন প্রকার সহায়তা পাওয়া যাচ্ছে না। এদিকে পল্লী চিকিৎসকরা কৃষকদের এক একটি গরু সারিয়ে তুলতে ৩ থেকে ৪ হাজার টাকা আদায় করছে বল তারা অভিযোগ করেন। কৃষকরা চিকিৎসার ব্যয়ভার মেটাতে গিয়ে অনেক সময় হিমশিম খাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা ভেটেরিনারি সার্জন নাহিদ সুলতান বলেন, আমাদের গ্রাম পর্যায়ে চিকিৎসা দেয়ার কোন ব্যবস্থা নেই। চিকিৎসা নিতে হলে আমাদের অফিসে আসতে হবে।

পূর্ববর্তী খবরঃ বাংলাদেশকে বিনামূল্যে ভারতের ট্রানজিট সুবিধা দেবে ভারত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০