1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কটিয়াদীতে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

কটিয়াদীতে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কটিয়াদী প্রতিনিধি
  • প্রকাশ শনিবার, ১৩ আগস্ট, ২০২২

পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা
মোঃ সাইফুল ইসলাম (কটিয়াদী কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের কটিয়াদীতে পান্না আক্তার(১৯)নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের শিমুহা নেহারদিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।পান্না আক্তার একই গ্রামের মারফত আলীর স্ত্রী।

নিহত পান্নার পরিবারের অভিযোগ যৌতুক না পেয়ে স্বামী ও তার শশুরবাড়ীর লোকজন পান্নাকে হত্যা করে মৃতদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে।নিহত পান্না আক্তারের পিতা আবু বাক্কার ছিদ্দিক বলেন,এ বছরের ২৬ জুন পারিবিারিক ভাবে পান্নাকে মারফত আলীর সঙ্গে বিয়ে দিই।

বিয়ের পর থেকেই শারিরীক এবং মানসিক ভাব নির্যাতন করতো স্বামী মারফত আলী।গতকাল শুক্রবার দুপুরের দিকে পান্নার স্বামী ও শশুরবাড়ীর লোকজন পান্নাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে বসত ঘরের সিলিং ফ্যানের সাথে লাশ ঝুলিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন বিয়ের সময় মারফত আলীকে যৌতুক বাবদ ১লাখ ৭০ হাজার টাকা দিয়েছি।কিছুদিন পর মারফত আলী আরও ১ লাখ টাকা দাবি করে।দাবিকৃত টাকা না পেয়ে আমার মেয়েকে মেরে ফেলেছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park