1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পাবনায় নিজেদের ওয়ার্কশপে অস্ত্র তৈরি করেন তারা – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

পাবনায় নিজেদের ওয়ার্কশপে অস্ত্র তৈরি করেন তারা

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ শনিবার, ৬ আগস্ট, ২০২২

পাবনা প্রতিনিধি>পাবনায় অবৈধ অস্ত্র তৈরির চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। এ সময় তাদের কাছ থেকে ১০টি ওয়ান শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৫ আগস্ট) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলা আতাইকুলা থানার মাধপুর মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- সাঁথিয়া উপজেলার বোয়ালমারী রমজান মোল্লার ছেলে বিপ্লব মোল্লা (৩০) ও একই এলাকার চানদু ইসলামের ছেলে লিটন ইসলাম (৩২)।গতরাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেন র‌্যাব-১২ পাবনার ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায়।

আরো পড়ুনঃ মোবাইল ফোন কিনে না দেয়ার অভিমানে ১০ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল মাধপুর মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০টি দেশীয় ওয়ান শুটারগান, ২টি মোবাইল এবং ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।

আরও জানানো হয়, জিজ্ঞাসাবাদে আসামীরা জানিয়েছেন- তারা নিজেদের ওয়ার্কসপে দেশীয় প্রযুক্তির মাধ্যমে এ অস্ত্রগুলোর বিভিন্ন অংশ তারা তৈরি করেছে। তৈরির পর পার্সগুলো গভীর রাতে ঝোপঝাড়ে বসে সেটিং ও রং করার কাজ করে। গ্রেফতারকৃতদের নিয়ে সেসব জায়গায় গিয়ে অস্ত্র তৈরি করার বিভিন্ন পরিত্যক্ত অংশ ও আলামত উদ্ধার করা হয়। তারা র্দীঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে এই সকল দেশীয় অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আতাইকুলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park