1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

মোবাইল ফোন কিনে না দেয়ার অভিমানে ১০ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ শনিবার, ৬ আগস্ট, ২০২২

পাবনা প্রতিনিধি: মোবাইল কিনে না দেয়ায় পরিবারের উপর অভিমান করে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১০ম শ্রেণির ছাত্র সাগর হোসেন (১৬)। শনিবার (৬ আগষ্ট) ভোরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি নুতনপাড়া গ্রামে।

 
নিহত সাগর উক্ত গ্রামের কৃষক আব্দুল আলিমের একমাত্র পুত্র সন্তান এবং স্থানীয় হাবিবুল্লাহনগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। উর্মি এবং রাবেয়া নামে তার দুটি বোন রয়েছে।খবর পেয়ে এস আই পীযুষ কুমারের নেতৃত্বে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করে। এসময় হাবিবুল্লাহ নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান (বাচ্চু) উপস্থিত ছিলেন।

সাগরের বাবা আব্দুল আলিম কান্না জড়িত কন্ঠে জানান, নিহত সাগর গতকাল রাতে খাবার খেয়ে তার নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। ভোরে ডাকাডাকি করে তার সাড়া শব্দ না পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে ঘরের আড়ার সাথে তাকে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তৎক্ষনাৎ আমার স্ত্রী ফুলমালা খাতুনকে সাথে নিয়ে তার নিথর দেহ নামাই।
তিনি আরো জানান, এক সপ্তাহ আগে তার ছেলে একটি মোবাইলের আবদার করেছিল।

কিন্তু অভাবের কারণে তাকে এই মুহূর্তে তা কিনে দিতে পারেন নাই। তবে টাকা সংগ্রহ হলে কিনে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরেজমিনে আজ সকাল ১০ টায় নিহত কিশোরের বাড়ি বাদলবাড়িতে গিয়ে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। এলাকাবাসী, তার স্কুলের শিক্ষক এবং সহপাঠীরা জানান, নিহত সাগর অত্যন্ত নম্র, ভদ্র এবং মেধাবী ছাত্র ছিল। সে এমন কাজ করবে তা কেউ ভাবতেই পারেনি।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক পীযুষ কুমার জানান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন ও থানার ওসি (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এই বিষয়ে তারা যে সিদ্ধান্ত দিবেন তারই আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park